সি৯১৯ এর বাণিজ্যিক ফ্লাইট মে মাসেই শুরু হয়েছে। চায়না ইস্টার্ন এয়ারলাইনসের প্রথম ফ্লাইটটি সফলভাবে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছাতে সক্ষম হয়।
সিঙ্গাপুর এয়ারশোতে কোমাক সি৯১৯ এর প্রদর্শনী। ফাইল ছবি: এএফপি (ফেব্রুয়ারি ২০২৪)
“>
সিঙ্গাপুর এয়ারশোতে কোমাক সি৯১৯ এর প্রদর্শনী। ফাইল ছবি: এএফপি (ফেব্রুয়ারি ২০২৪)
চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক) তাদের সি৯১৯ মডেলের ১০০টি উড়োজাহাজের নতুন অর্ডার পেয়েছে। প্রথম সফল বাণিজ্যিক ফ্লাইটের পরই তারা এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।
চীনের মূল উড়োজাহাজ সংস্থা এয়ার চায়নার এই অর্ডারের পর কোমাকের বহু বছরের ব্যবসা নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক মহলে উড্ডয়ন খাতে বোয়িং-এয়ারবাসের আধিপত্য অবসানের আলোচনা ইতোমধ্যে শুরু হয়েছে।
১ মে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে কোমাক সি৯১৯ উড়োজাহাজ। ছবি: কোমাক ওয়েবসাইট
“>
১ মে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে কোমাক সি৯১৯ উড়োজাহাজ। ছবি: কোমাক ওয়েবসাইট
এ মাসের শুরু পর্যন্ত সি৯১৯ এর একমাত্র ক্রেতা ছিল চায়না ইস্টার্ন এয়ারলাইনস। এয়ার চায়নার সাম্প্রতিক অর্ডারের ফলে কোমাক এখন আরও বলিষ্ঠ অবস্থানে পৌঁছে গেছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
কোমাক এর আগে জানিয়েছিল, তারা এখন পর্যন্ত এক হাজারেরও বেশি উড়োজাহাজের অর্ডার পেয়েছে। এই অর্ডারের বেশিরভাগই এসেছে চীনা এয়ারলাইনস থেকে।
বিশ্লেষকরা বলছেন, এয়ার চায়নার কাছে উড়োজাহাজ বিক্রি নিশ্চিত করায় কোমাকের জন্য আরও ব্যবসার সুযোগ তৈরি হয়েছে এবং এর ফলে বিনিয়োগকারীরাও আকৃষ্ট হতে পারে।
১ মে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে কোমাক সি৯১৯ উড়োজাহাজ। ছবি: কোমাক ওয়েবসাইট
“>
১ মে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের ফ্লাইটে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হয়েছে কোমাক সি৯১৯ উড়োজাহাজ। ছবি: কোমাক ওয়েবসাইট
বেইজিংভিত্তিক উড়োজাহাজ সংস্থা এয়ার চায়না ৬০টি আন্তর্জাতিকসহ মোট ১৯৬টি গন্তব্যে যাত্রী পরিবহন করে থাকে।
অপরদিকে উড়োজাহাজের নিরাপত্তা বিষয়ে একের পর এক প্রশ্নে জর্জরিত এই খাতের শীর্ষ প্রতিষ্ঠান বোয়িং। সাম্প্রতিক কিছু দুর্ঘটনায় বোয়িংয়ের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
নিরাপত্তাঝুঁকির কারণে সম্প্রতি মার্কিন উড্ডয়ন খাতের নিয়ন্ত্রক সংস্থা বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের উৎপাদন সম্প্রসারণের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। সি৯১৯ উড়োজাহাজ অনেকটাই বোয়িংয়ের এই মডেলের আদলে তৈরি। বিশ্লেষকদের মত, বোয়িংয়ের শূন্যস্থান পূরণে সফল হতে পারে চীনের প্রতিষ্ঠানটি।
কোমাক সি৯১৯ উড়োজাহাজের ভেতরে। ছবি: কোমাক ওয়েবসাইট
কোমাক সি৯১৯ উড়োজাহাজের ভেতরে। ছবি: কোমাক ওয়েবসাইট