সরকারি পরিসংখ্যান অনুযায়ী, চীনের মোট কর্মসংস্থানের ৮০ শতাংশ বেশি বেসরকারি খাতে থেকে আসে এবং এই খাতই উদ্ভাবনের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু সেই খাত এখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। স্নাতক শেষ করে অনেক যুবক চাকরি খুঁজে পেতে ব্যর্থ হচ্ছেন
পিকিং ইউনিভার্সিটির অধ্যাপক ঝাং ডান্ভান মনে করেন, চীনে এখন যুব বেকারত্বের হার ৪৬ দশমিক ৫ শতাংশ হতে পারে।
স্থানীয় সরকারগুলোও তাদের ক্রমবর্ধমান ঋণ এবং আবাসন–সংকটের কারণে জনগণের আস্থা হারাচ্ছে। উহান প্রদেশে প্রবীণেরা তাঁদের চিকিৎসা-বিমার সুবিধা কমানোর প্রতিবাদ করছেন। এসব সংকট চীনকে ভেতরে-ভেতরে অস্থির করে তুলেছে, যা ক্রমে অনুভূত হতে শুরু করেছে।
● ক্যাথরিন তাই সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের এশিয়ার উপপরিচালক
● রেনি লুও সেন্টার ফর ইন্টারন্যাশনাল প্রাইভেট এন্টারপ্রাইজের একজন গবেষণা সহকারী
স্বত্ব: প্রজেক্ট সিন্ডিকেট। ইংরেজি থেকে সংক্ষিপ্ত অনুবাদ